সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক
ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও সিদ্ধান্ত নিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭ নম্বরে টেলিফোন করে অথবা ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ করা হয়েছে।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে সোমবার কোথাও শাওয়ালের চাঁদ না দেখা যাওয়ায় সেখানে ঈদ হচ্ছে বুধবার। সে হিসেবে বাংলাদেশেও হতে পারে ৩০টি রোজা। আর সৌদি ও আমিরাতের একদিন পর ঈদ বৃহস্পতিবার পালিত হতে পারে ঈদুল ফিতর।
এমইউ/এনএফ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড