প্রেমের সম্পর্ক জানাজানি থেকে হতাশা, গলায় ফাঁস কলেজছাত্রের
রাজধানীর হাজারীবাগ থানাধীন এলাকার একটি বাসা থেকে দ্বীন ইসলাম ইমন (২১) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইমন তেজগাঁও কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ চৌধুরী বলেন, শনিবার দিনগত মধ্যরাতে ৯৯৯ নম্বরে ফোনকল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে দরজা ভেঙে ওই শিক্ষার্থীর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, এক মেয়ের সঙ্গে ওই শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি পরিবার জানতে পারলে এ নিয়ে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। একপর্যায়ে আত্মহত্যার পথ বেছে নেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসআই আবু সাঈদ চৌধুরী আরও জানান, ওই শিক্ষার্থী গত পাঁচ-ছয় মাস ধরে জিগাতলার একটি বাসায় ব্যাচেলর হিসেবে থাকতেন। এ ঘটনায় হাজারীবাগ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত ইমন বরগুনা সদর উপজেলার আব্দুল হাকিমের ছেলে। বর্তমান হাজারীবাগের জিগাতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
কাজী আল-আমিন/এমকেআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ বেতারের ডিজির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি
- ২ ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, তবে ভোট দিতে না যাওয়া লোক বাড়বে কি না জানিনা
- ৩ প্রথমবারের মতো সিইসির সঙ্গে জামায়াতের নারী নেত্রীদের বৈঠক
- ৪ পদ্মায় নিখোঁজ এমআইএসটির শিক্ষার্থীর সন্ধান মেলেনি, উদ্ধার অভিযান চলছে
- ৫ হজযাত্রী প্রতিস্থাপনে সোমবারের মধ্যে প্রমাণক দাখিল করতে হবে