ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

অপারেশন ডেভিল হান্ট, ২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেফতার ২৬

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এর মধ্যে গুলশান থানা একজন, সূত্রাপুর থানার চারজন, মোহাম্মদপুর থানার একজন, খিলগাঁও থানার তিনজন, পল্টন থানার পাঁচজন, কলাবাগান থানার একজন, যাত্রাবাড়ী থানার সাতজন, কদমতলী থানার তিনজন ও হাতিরঝিল থানার একজনকে গ্রেফতার করেছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তালেবুর রহমান বলেন, শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করেছে রাজধানীর ৯টি থানা পুলিশ।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেআর/জেএইচ