শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সমন্বিতভাবে কাজ করছে নৌবাহিনী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে নৌবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা নৌবাহিনীর দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকা ও ভোটকেন্দ্র পরিদর্শন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা এ সময় স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে টেকনাফ, সেন্টমার্টিন ও মহেশখালী এলাকায় মোতায়েন নৌবাহিনী কন্টিনজেন্টের সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। স্বাভাবিক ও স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুন
একদিন চলবে না ক্যাব-মাইক্রোবাস-ট্রাক, ৩ দিন মোটরসাইকেল
বিএনপি-জামায়াতের টার্গেট আওয়ামী লীগ ও আল ইসলাহ’র ভোট
এরই মধ্যে দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে কন্টিনজেন্ট মোতায়েন এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। স্থলপথে যানবাহন টহলের পাশাপাশি নৌপথে পর্যাপ্ত সংখ্যক বোট এবং সংশ্লিষ্ট এলাকায় নৌবাহিনীর জাহাজ মোতায়েন রয়েছে।
আইএসপিআর আরও জানায়, যে কোনো প্রতিকূল পরিস্থিতি দক্ষতা ও দৃঢ়তার সঙ্গে মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে নৌবাহিনী, যাতে এই নির্বাচন একটি দৃষ্টান্তমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনে পরিণত হয়।
সরকার, নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সহকারী নৌবাহিনী প্রধান।
টিটি/কেএসআর
সর্বশেষ - জাতীয়
- ১ বৈরী আবহাওয়ায় ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট গেলো চট্টগ্রামে
- ২ ঈদ কবে, জানা যাবে সন্ধ্যায়
- ৩ কারখানার যন্ত্রপাতি বিক্রি করে পরিশোধ করা হলো শ্রমিকদের পাওনা
- ৪ দুই লঞ্চের রুট পারমিট বাতিল, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
- ৫ লাইনচ্যুত বগি উদ্ধারে লাগতে পারে ১২ ঘণ্টা, যাত্রীদের জন্য বিকল্প ট্রেন