ডিএসসিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কিবরিয়া, সম্পাদক আতাহার
ডিএসসিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক আতাহার আলী খান/ছবি সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কর কর্মকর্তা আতাহার আলী খান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএসসিসি কর্মকর্তাদের উপস্থিতিতে অফিসার্স অ্যাসোসিয়েশন গঠনের প্রয়োজনীয়তা, গঠনতন্ত্র প্রণয়ন, অ্যাসোসিয়েশনের স্থায়ী সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অ্যাসোসিয়েট সদস্য হিসেবে অন্তর্ভুক্তকরণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কণ্ঠভোটে সভাপতি হিসেবে প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক পদে কর কর্মকর্তা আতাহার আলী খানের নেতৃত্বে অ্যাসোসিয়েশনের ২৫ সদস্যবিশিষ্ট কমিটি ও সাত সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
ডিএসসিসির বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের পেশাগত অধিকার, কল্যাণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে।

কর্মকর্তারা বলেন, একটি শক্তিশালী ও সংগঠিত অ্যাসোসিয়েশন ডিএসসিসির সার্বিক কার্যক্রম আরও গতিশীল করবে এবং নগরবাসীর সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবগঠিত এই অ্যাসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে কর্মকর্তাদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, কর্মপরিবেশ উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখা, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক কার্যক্রম গ্রহণ, ঢাকা শহরের নাগরিক সেবা আরও আধুনিক ও কার্যকর করতে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা।
এছাড়া গঠিত কমিটি অবিলম্বে সভা আহ্বান করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে এবং সংগঠনের গঠনতন্ত্র, সদস্য ফরম ও আনুষঙ্গিক প্রয়োজনীয় রূপরেখা প্রণয়ন করবে। কমিটি দুই বছরের মধ্যে সুষ্ঠু ভোটের মাধ্যমে দায়িত্বভার হস্তান্তর করবে।
এমএমএ/বিএ