ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

পটিয়ায় ১৯ হাজার ইয়াবাসহ দুজন আটক

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামের পটিয়া উপজেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ১৯ হাজার ১৭৫ ইয়াবাসহ আনোয়ার হোছন ও শরীয়ত উল্লাহ নামের দুই তরুণকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পটিয়া থানার মনসা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব-৭ চট্টগ্রাম সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে ইয়াবার একটি চালান চট্টগ্রামের দিকে আনা হচ্ছে। তল্লাশির সময় সন্দেহজনক একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে এর আরোহী দুজন পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন আনোয়ার হোছন ও শরীয়ত উল্লাহ (২০)

র‍্যাব জানায়, আটক ব্যক্তিদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৯৫টি পলিজিপার প্যাকেটে বিশেষভাবে লুকানো ১৯ হাজার ১৭৫ ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/এমআইএইচএস