ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী: আসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী বলেছেন, আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। এখানে যারা মিথ্যা প্রোপাগান্ডার মাধ্যমে নির্বাচনের পরিস্থিতি বেসামাল করতে চায়, তারা কখনো এ দেশের উন্নতি চায় না। আগামী নির্বাচনে তাই বিএনপিকে দেশ সেবার সুযোগ দিতে ধানের শীষে ভোট দিন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সীতাকুণ্ডের উত্তরাংশ বিশেষ করে বাড়বকুণ্ড একদিকে পর্যটন, অন্যদিকে কৃষি ও শিল্পের অনন্য সম্ভাবনাময় একটি অঞ্চল। এখানে কলকারখানা থাকলেও মূলত এই অঞ্চলের জীবিকা এখনও কৃষি নির্ভর। তাই মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হলে আধুনিক উৎপাদন ও বিপণন ব্যবস্থার বিকল্প নেই।

আগামীতে বিএনপি দেশ সেবার সুযোগ পেলে কৃষি কার্ডের মাধ্যমে এই সেক্টরে আমূল পরিবর্তন সাধন করে দেশের অর্থনীতির অগ্রগতি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও মন্তব্য করেন আসলাম চৌধুরী।

ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বদিউল আলম বদরুলের সভাপতিত্বে ও আওরঙ্গজেব মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা কাজী মহিউদ্দিন, জহুরুল আলম জহুর, জয়নাল আবেদীন দুলাল, মো. মোরছালিন, ফেরদৌস আহদে মুন্না, আবুল বাসার ভূঁইয়া, আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা মো. হারুন ভূইয়া, এম এম বদরুল আলম (বিএসসি), কাজী মো. ইসহাক, ফিরোজ আহাম্মদ চৌধুরী, সুজায়েত আলী চৌধুরী, মোবারক হোসেন, মো. ইউনুস, মো. সাখাওয়াত হোসেন রাসেল, মো. সেলিম উদ্দিন মেম্বার, মো. আবু তাহের মেম্বার, মো. রেজাউল করিম খোকন, মো. লোকমান হোসেন রকিব, মো. শাহাবুদ্দিন রাজু, মো. ইলিয়াস হোসেন, মো. মহিউদ্দিন, মো. অজিউল্লাহ, মো. বদরুল ইসলাম, আকবর হোসেন জসিম, মো. নুরুল আলম, মো. মামুন হোসেন, ইঞ্জিনিয়ার সাইফুদ্দিন, কাজী মো. সেলিম উদ্দিন, মো. নুরুন্নবী সাইফুল, একরাম হোসেন, গিয়াস উদ্দিন আজাদ, জয়নাল আবেদীন বাবলু।

এমআইএইচএস/