পোস্টাল ব্যালটে প্রবাসী ভোটারের ৯৪ শতাংশই পুরুষ
পোস্টাল ব্যালট পেপার/ফাইল ছবি
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের ৪ লাখ ২২ হাজার ৯৬০টি পোস্টাল ব্যালট ইতিমধ্যে দেশে পৌঁছেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত ২ লাখ ৭ হাজার ৩৮টি ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন। প্রবাসী ভোটারদের মধ্যে পুরুষ ভোটারের হার ৯৪ শতাংশ। নারী ভোটার মাত্র ৬ শতাংশ।
শনিবার রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম বলেন, শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পোস্টাল ভোট সংক্রান্ত হালনাগাদ তথ্য উপস্থাপন করা হয়।
প্রেস সচিব আরও জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে নির্বাচন সংশ্লিষ্ট সব কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পোস্টাল ভোট ব্যবস্থাপনাতেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এমইউ/এমএমকে
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে