প্রধান উপদেষ্টা কোথায় কখন ভোট দেবেন, জানা যাবে নির্বাচনের আগের দিন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস/ফাইল ছবি
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কখন কোন কেন্দ্রে ভোট দেবেন তা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। তবে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রধান উপদেষ্টা কখন কোন কেন্দ্রে ভোট দেবেন তা নির্বাচনের আগের দিন জানানো হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
প্রেস সচিব জানান, তিনি নিজে রাজধানীর ধনিয়ায় এ কে হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।
আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ভোট স্থগিত করা হয়েছে।
নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২ হাজার ৫ জন। মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩। তাদের মধ্যে ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ পুরুষ, ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ নারী ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন। সারাদেশে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৯টি।
এমইউ/এমকেআর
সর্বশেষ - জাতীয়
- ১ স্ত্রীসহ ডিপিডিসি’র ব্যবস্থাপকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট
- ২ চট্টগ্রামে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী হেফাজতে
- ৩ জেলায় জেলায় মুক্তিসংগ্রাম তীব্র আকার ধারণ
- ৪ জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা শিখবেন বাংলাদেশিরা, শিগগির সমঝোতা
- ৫ বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়ছে, সমন্বয় করা কঠিন: বিদ্যুৎমন্ত্রী