ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আসছেন: ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:২৮ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বাংলাদেশে ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আসছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, আমন্ত্রিতদের মধ্য থেকে তুরস্ক, মালয়েশিয়া, ফিলিপাইন, পাকিস্তান ও জর্জিয়া থেকে ৬০ জন সাংবাদিক ও পর্যবেক্ষক আসছেন। আল জাজিরা, রয়টার্স, ডয়চে ভেলে ও এপি থেকেও সাংবাদিক আসছেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন থেকে ২২৩, কমনওয়েলথ থেকে ২৫ ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে ১২ জন পর্যবেক্ষক আসছেন।

সচিব বলেন, ‘বরগুনার ব্যালটে কিছু সমস্যা ছিল এবং ফরিদপুর-১ আসনের ব্যালটও সংশোধন করতে হয়েছে। এখন পর্যন্ত আমরা নির্বাচনমুখী। সবাই ভোট দেবেন।’

ভোট নিয়ে শঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘বেশি সময় আর বাকি নেই। আগামীকাল (মঙ্গলবার) সকাল থেকে প্রচার-প্রচারণা বন্ধ হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা যেন বন্ধ থাকে, সে বিষয়ে ডিজিটাল প্রচারণা মনিটরিং করা হবে।’

ইসি সচিব বলেন, ‘সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। মারাত্মক কোনো খবর আসেনি। তবে দুটি প্রাণহানির ঘটনা দুঃখজনক। প্রাণহানির মতো ঘটনা নিন্দনীয়।’

তিনি জানান, আচরণবিধি ও নির্বাচনি পরিবেশ নিয়ে অভিযোগ সুরাহা করবে ইসি। মিছিল-মিটিংয়ে বক্তব্য-পাল্টা বক্তব্য নির্বাচনেরই অংশ। এখনো এসব বক্তব্য শালীনতার মধ্যেই আছে।

এমওএস/একিউএফ