ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

অনির্দিষ্টকালের জন্য মালয়েশিয়ার ই-ভিসা পোর্টাল বন্ধ

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬

মালয়েশিয়ার ই-ভিসা পোর্টালে রক্ষণাবেক্ষণের কাজ চলমান থাকায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য ভিসা পোর্টাল বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে এ সময়ের মধ্যে ভিসা আবেদন কিংবা ভিসা যাচাই কোনোটি করা সম্ভব হবে না।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত মালয়েশিয়ার দূতাবাস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়েবসাইটে চলমান সিস্টেম রক্ষণাবেক্ষণ ও স্থিতিশীলতা উন্নয়ন কাজের কারণে ১০ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাইটটি সাময়িকভাবে অকার্যকর থাকবে।

দূতাবাস আরও জানায়, সিস্টেম রক্ষণাবেক্ষণ সম্পন্ন হওয়ার পর ভিসা আবেদন ও অনুমোদনসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম পুনরায় শুরু হবে। এ বিষয়ে যথাসময়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জেপিআই/এমআইএইচএস