গণভোটে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ হবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস/ছবি সংগৃহীত
জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠেয় গণভোটের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামোর দিকনির্দেশনা নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, জুলাই সনদ কোনো একক দলের ইশতেহার নয়, এটি ৩০টির বেশি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে প্রস্তুত করা একটি জাতীয় ঐকমত্যের দলিল।
আরও পড়ুন
এই ভোট শুধু সরকার বদলাবে না, ১৭ বছরের নীরবতার জবাব দেবে
ভোট-গণভোটে ভয় নয়, সাহস নিয়ে কেন্দ্রে যান: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক সংস্কার, জবাবদিহিমূলক শাসন, অর্থনৈতিক পুনর্গঠন ও সম-অধিকার নিশ্চিত করতে জনগণের সরাসরি মতামত প্রয়োজন। সে কারণেই এ গণভোটের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, গণভোটে দেওয়া প্রতিটি ভোট আগামী প্রজন্মের রাষ্ট্রব্যবস্থার ভিত্তি রচনা করবে এবং এর প্রভাব বহু বছর ধরে অনুভূত হবে।
তিনি সব নাগরিককে গণভোটে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
এমইউ/এমএএইচ/
সর্বশেষ - জাতীয়
- ১ অক্সিজেনের ধসে পড়া সেতু পুনর্নির্মাণ করে খুলে দেওয়া হয়েছে
- ২ ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না, আমরা সফল: মৎস্য উপদেষ্টা
- ৩ ভোটের আগেই মোহাম্মদপুরের দুষ্কৃতকারীদের সাইজ করা হয়েছে: পুলিশ
- ৪ দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রধান উপদেষ্টা
- ৫ দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে সরঞ্জাম হস্তান্তর