ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

সিইসি নাসির উদ্দিনসহ অন্য কমিশনাররা যেখানে ভোট দেবেন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২৮ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

সিইসি সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে ভোট দেবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

অন্যদিকে, নির্বাচন কমিশনারদের মধ্যে মো. আনোয়ারুল ইসলাম সরকার ছাড়া অন্যরা রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোট দেবেন। আনোয়ারুল ইসলামের ভোটকেন্দ্র নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর পুটিনা উচ্চবিদ্যালয়।

কমিশনার আব্দুর রহমানেল মাছউদ উত্তরা আলোরধারা স্কুল কেন্দ্রে, কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ও কমিশনার তাহমিদা আহমদ আজিমপুর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

ইসি সচিব আখতার আহমেদ ভোটাধিকার প্রয়োগ করবেন ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুল কেন্দ্রে।

এমওএস/একিউএফ