যান চলাচলে ইসির নিষেধাজ্ঞা থেকে ছাড় পেল ডাক বিভাগ
ডাক বিভাগের একটি গাড়ি/ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ডাক বিভাগের যানবাহন চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন এ আদেশ জারি করেছে।
ইসি জানিয়েছে, পোস্টাল ব্যালট নিরাপদ ও সময়মতো সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সড়ক ও মহাসড়ক বিভাগের সচিবকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি দিনগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিনগত মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনি এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে পোস্টাল ব্যালট পরিবহনের গুরুত্ব বিবেচনা করে নির্বাচন কমিশন ডাক বিভাগের গাড়িগুলোকে চলাচলের বিশেষ অনুমতি বা নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এমওএস/এমকেআর
সর্বশেষ - জাতীয়
- ১ মাদরাসার আবাসিক কক্ষে দুই ছাত্রের মারামারিতে একজনের মৃত্যু
- ২ যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী গিরিশ চন্দ্রের মরদেহ দেশে পৌঁছেছে
- ৩ দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার চিকিৎসার দায়িত্ব নিল সরকার
- ৪ কারা হেফাজতে নিহত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী
- ৫ ৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু