ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

রাতে ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ, মিরপুরে ২ জনকে দুই বছরের কারাদণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১০:৫২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর মিরপুরে একটি ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ ও প্রভাব বিস্তারের দায়ে দুই যুবককে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)।

বুধবার (১১ ফেব্রুয়ারি) মিরপুরের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপ্রবেশের দায়ে তাদের দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। সাজা দেওয়ার পাশাপাশি তাদের কাছ থেকে ২টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযুক্ত দুই যুবকের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, ওই দুই যুবক সংশ্লিষ্ট কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এ ঘটনায় তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

টিটি/এএমএ