ঢাকা-৫: ভোটের অপেক্ষায় ভোটাররা
ঢাকা-৫ আসনে দিনের আলো ফুটতেই ভোটাররা এসে কেন্দ্রগুলোতে জড়ো হচ্ছেন। যদিও ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায়।
সকাল পৌনে ৭টায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী থানার রায়েরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে দেখা যায়, ভোটাররা লাইন ধরে দাঁড়িয়ে আছেন। প্রার্থীরা এজেন্ট দিতে কাগজপত্র নিয়ে ছোটাছুটি করছেন।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জুয়েল খাস্তগীর জাগো নিউজকে বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৯৭৫ জন। সবাই পুরুষ। আমরা সাতটি বুথের মাধ্যমে ভোটগ্রহণ করব।
তিনি বলেন, আমরা পোলিং এজেন্ট চূড়ান্ত করে ফেলেছি। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হবে।
সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ঢাকা-৫ আসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২টি ওয়ার্ডে মোট ১৫০টি কেন্দ্রের ৭৮১টি কক্ষে ভোটগ্রহণ হচ্ছে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ৯৯৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৪ হাজার ৫৯৪ জন ও নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৩৯৭ জন।
রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা, কদমতলী (আংশিক) থানা নিয়ে গঠিত ঢাকা-৫ সংসদীয় আসন। এ আসনে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯, ৫০, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড।
ঢাকা-৫ আসনে মোট প্রার্থী ১১ জন। বিএনপির প্রার্থী মো. নবী উল্লাহ নবী (ধানের শীষ প্রতীক), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ কামাল হোসেন (দাঁড়িপাল্লা প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাজী মো. ইবরাহীম (হাতপাখা প্রতীক)। মূলত এ তিন প্রার্থীর মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে।
ঢাকা-৫ আসনে মোট প্রার্থী ১১ জন। এরমধ্যে বিএনপির প্রার্থী মো. নবী উল্লাহ নবী (ধানের শীষ প্রতীক), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন (দাঁড়িপাল্লা প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর হাজী মো. ইবরাহীম (হাতপাখা প্রতীক)।
এছাড়া প্রার্থীদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টির তোফাজ্জল হোসেন মোস্তফা (কাস্তে প্রতীক), গণঅধিকার পরিষদের সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম (ট্রাক প্রতীক), জাতীয় পার্টির মীর আব্দুস সবুর (লাঙ্গল প্রতীক), লেবার পার্টির মো. গোলাম আজম (আনারস প্রতীক), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. তাইফুর রহমান রাহী (ছড়ি প্রতীক), সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) শাহিনুর আক্তার সুমি (কাচি প্রতীক), লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মো. হুমায়ূন কবির (ছাতা প্রতীক) ও বাংলাদেশ কংগ্রেসের মো. সাইফুল আলম (ডাব প্রতীক)।
আরএমএম/জেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ বিরোধীদলের ওয়াকআউট সংসদ সংস্কৃতির অংশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- ২ ঢাকাজুড়ে ফুটপাতে দিনভর অভিযান, ১ লাখ ৯২ হাজার টাকা জরিমানা
- ৩ রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গায় তাপপ্রবাহের আভাস
- ৪ সরকারি চাকরিতে শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার ২২০: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- ৫ গভীর সমুদ্রে জেলেদের পাহারা দেওয়ার ব্যবস্থা করা হবে: মৎসমন্ত্রী