কার্জন হলে ৬ ঘণ্টায় ভোট পড়েছে ৩৩ শতাংশ
কার্জন হলে ৬ ঘণ্টায় ভোট পড়েছে ৩৩ শতাংশ, ছবি: জাগো নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল (পরীক্ষাকেন্দ্র) ভোটকেন্দ্রে ৬ ঘণ্টায় ভোট কাস্ট হয়েছে ৩৩ শতাংশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইটিং কর্মকর্তা আতিক মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২১৭৮ জন। এর মধ্যে ৭০৩ জনের ভোট এরই মধ্যে কাস্ট হয়েছে। যা মোট ভোটের ৩৩ শতাংশ প্রায়। সকাল ১০টার পর ভোট কাস্ট বেড়েছে।
এফএআর/জেএস