ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

জীবনের প্রথম ভোট দিলাম: র‍্যাব মহাপরিচালক

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে নিজের অভিব্যক্তি ব্যক্ত করেছেন র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, ‘জীবনের প্রথম ভোট দিলাম। পেশাগত কারণে আগে কখনো ভোট দেওয়া হয়নি।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আরও পড়ুন
ভোটগ্রহণ শেষে চলছে গণনা 
১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল 

র‍্যাব মহাপরিচালক বলেন, ‘ব্যালট বক্স ছিনতাই হওয়ার কোনো আশঙ্কা নেই। কেউ চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের প্রস্তুতি আছে জানিয়ে তিনি বলেন, ‘ফলাফলের পর কেউ ঝামেলা করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা যে প্রত্যাশা করেছিলাম তার চেয়ে ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে।’

টিটি/কেএসআর