ঢাকা-১৮ আসনে সর্বশেষ ভোট দেন শায়রুল কবির খান
ঢাকা-১৮ আসনে সর্বশেষ ভোট দিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা গার্লস হাইস্কুল কেন্দ্রে তিনি ভোট দেন।
ভোট দিয়ে বেরিয়ে শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, ‘বহুল প্রত্যাশিত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্মরণীয় করে রাখতে আমি পরিকল্পনা করেই ঢাকা-১৮ সংসদীয় আসনের উত্তরা গার্লস হাইস্কুল কেন্দ্রে সর্বশেষ ভোট দিয়েছি। বিকেল ৪টা ২৯ মিনিট ৫৫ সেকেন্ডে আমি আমার ভোট দিই।’
তিনি বলেন, নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
ঢাকা-১৮ আসনটি উত্তরা, বিমানন্দর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান ও মোল্লারটেক নিয়ে গঠিত। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড এই আসনের মধ্যে পড়েছে।
এই আসনে মোট ভোটার ৬ লাখ ১৩ হাজার ৮৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৫০। এই আসনে নারী ভোটার ৩ লাখ ৮২৭ জন। এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।
ইএইচটি/এমআইএইচএস
সর্বশেষ - জাতীয়
- ১ যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো রিকশাচালক ও আরোহীর
- ২ মার্চে সংক্ষিপ্ত বিচারে ৫৫২০ মামলা নিষ্পত্তি ডিএমপির
- ৩ বায়ুদূষণের শীর্ষে আজ থাইল্যান্ডের চিয়াং মাই, ঢাকা ১৮ নম্বরে
- ৪ কুমিল্লায় স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার
- ৫ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান পেতে যাচ্ছে চট্টগ্রাম: মেয়র শাহাদাত