সাড়ে ১৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী বিএনপির গয়েশ্বর
ছবি: বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়
ঢাকা-৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় ৯৯ হাজার ১৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শাহীনুর ইসলাম। তিনি ৮৩ হাজার ২৬৪ ভোট পেয়েছেন। তাদের ভোটের ব্যবধান ১৫৮৯৯।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম এই ফলাফল ঘোষণা করেন।
এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
এমওএস/জেএস
সর্বশেষ - জাতীয়
- ১ যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো রিকশাচালক ও আরোহীর
- ২ মার্চে সংক্ষিপ্ত বিচারে ৫৫২০ মামলা নিষ্পত্তি ডিএমপির
- ৩ বায়ুদূষণের শীর্ষে আজ থাইল্যান্ডের চিয়াং মাই, ঢাকা ১৮ নম্বরে
- ৪ কুমিল্লায় স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার
- ৫ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান পেতে যাচ্ছে চট্টগ্রাম: মেয়র শাহাদাত