তারেক রহমান, ডা. শফিকুর ও নাহিদকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম/ছবি: সংগৃহীত
দেশের প্রধান তিন রাজনৈতিক দলের প্রধানদের কাছে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের হাতে এ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাহিদ ইসলামের কাছেও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে/ছবি: সংগৃহীত
শনিবার রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
এমইউ/এমএমকে
সর্বশেষ - জাতীয়
- ১ ফরমালি মন্ত্রণালয় থেকে আমাকে বিদায় দেওয়া হয়েছে: ফয়েজ আহমদ তৈয়্যব
- ২ মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া
- ৩ তারেক রহমান, ডা. শফিকুর ও নাহিদকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
- ৪ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ মঙ্গলবার বিকেলে
- ৫ অনলাইন প্রচারণায় তথ্যদূষণ, সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়া অপর্যাপ্ত