চট্টগ্রামে আবাসিক হোটেলে অভিযান, গ্রেফতার ১০
ফাইল ছবি
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে চাক্তাই ভেড়া মার্কেট এলাকার স্বপ্নীল আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, চাক্তাই ভেড়া মার্কেট এলাকার স্বপ্নীল আবাসিক হোটেলের চতুর্থ তলার একাধিক কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. মাইনউদ্দিন (৩০), মো. মোরশেদ (৩২), ইয়াছমিন (২২), সেতু আক্তার (১৮), সাদিয়া আক্তার সালমা (২৫), রুম্পা শীল (৩০), শারমিন আক্তার (২০), বেবি আক্তার (৩০), আ. গফুর (৩৮) ও বাবুল মিয়া (৩৫)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমআরএএইচ/এমআরএম
সর্বশেষ - জাতীয়
- ১ প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিনের পদত্যাগের আবেদন
- ২ বিটিভির রাতের খবরে বিএনপি ৩৫২ মিনিট, জামায়াত ১২৮
- ৩ ২১ শতাংশ আসনে কোথাও কোথাও জালভোট দেওয়ার ঘটনা ঘটেছে
- ৪ দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব, বহনের চেষ্টা করবো: মন্ত্রিপরিষদ সচিব
- ৫ ত্রয়োদশ সংসদে বিএনপির ৬২.০২ ও জামায়াতের ১৫.৯৪ শতাংশ এমপি ঋণগ্রস্ত