প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিনের পদত্যাগের আবেদন
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া/ফাইল ছবি
চুক্তিভিত্তিতে নিয়োগ পাওয়া প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া পদত্যাগের আবেদন করেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগের আবেদন করেন। এরপর এটি প্রক্রিয়া করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে সিরাজ উদ্দিন মিয়ার পদত্যাগ করে আবেদন দেওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
এখন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হবে।
গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। তিনিও পদত্যাগপত্র জমা দিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওইদিনই মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পান প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। নিজ পদের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব দিয়ে সেদিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু দুদিন পর তিনিও পদত্যাগপত্র জমা দিলেন।
২০২৪ সালের ২ অক্টোবর দুই বছরের চুক্তিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব নিয়োগ পান সাবেক আমলা মো. সিরাজ উদ্দিন মিয়া। সে অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত তার চাকরির মেয়াদ ছিল।
আরএমএম/জেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো রিকশাচালক ও আরোহীর
- ২ মার্চে সংক্ষিপ্ত বিচারে ৫৫২০ মামলা নিষ্পত্তি ডিএমপির
- ৩ বায়ুদূষণের শীর্ষে আজ থাইল্যান্ডের চিয়াং মাই, ঢাকা ১৮ নম্বরে
- ৪ কুমিল্লায় স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার
- ৫ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান পেতে যাচ্ছে চট্টগ্রাম: মেয়র শাহাদাত