ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

জুলাই সনদে সই করতে যমুনায় এনসিপি নেতারা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর অবশেষে জুলাই জাতীয় সনদে সই করছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ দলের নেতারা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় যমুনায় প্রবেশ করেন তারা।

প্রতিনিধিদলে রয়েছেন- সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।

এনএস/এমএএইচ/