পুরান ঢাকায় বাসা থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি
পুরান ঢাকার ধূপখোলা এলাকার একটি বাসা থেকে ইমরান নাবিল প্রামাণিক (২৬) নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নাবিল ইমরান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের (১২ ব্যাচে) শিক্ষার্থী বলে জানা গেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ বলেন, আমরা খবর পেয়ে গেন্ডারিয়ার রজনী চৌধুরী রোডের একটি বাসা থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি- ইমরান মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তিনি নিজ কক্ষে সিলিংফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে গলায় ফাঁস দেন।
জানা গেছে, ইমরান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সফিকুল ইসলাম প্রামাণিকের ছেলে। ঢাকায় গেন্ডারিয়ার রজনী চৌধুরী রোডের একটি বাসায় থাকতেন।
কাজী আল-আমিন/বিএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো রিকশাচালক ও আরোহীর
- ২ মার্চে সংক্ষিপ্ত বিচারে ৫৫২০ মামলা নিষ্পত্তি ডিএমপির
- ৩ বায়ুদূষণের শীর্ষে আজ থাইল্যান্ডের চিয়াং মাই, ঢাকা ১৮ নম্বরে
- ৪ কুমিল্লায় স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার
- ৫ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান পেতে যাচ্ছে চট্টগ্রাম: মেয়র শাহাদাত