চট্টগ্রাম
মুগডালে ক্ষতিকর রং মিশিয়ে বিক্রি, ৩ দোকানির জরিমানা
চট্টগ্রামের খাতুনগঞ্জে মুগডালে মেশানোর দায়ে তিন দোকানিকে এক লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রং মেশানো মুগডাল বিক্রির অপরাধে মেসার্স হাজী স্টোরকে ৪০ হাজার টাকা, ক্ষতিকর হাইড্রোজ খাদ্যে ব্যবহারযোগ্য হিসেবে বিক্রি করায় মেসার্স আমেনা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, কেকের গায়ে মেয়াদ উল্লেখ না থাকা ও অনুমোদনহীন বিদেশি পণ্য বিক্রির অপরাধে মধুবন ইন্টারন্যাশনালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পোড়া তেল ও ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার করে খাবার প্রস্তুতির অভিযোগে রহমান হোটেলকে ৮ হাজার টাকা, মূল্যতালিকা প্রদর্শন না করায় মেসার্স আনাস ট্রেডিংকে ৫ হাজার টাকা এবং আল হাকিম বাণিজ্যালয়কে ৪ হাজার টাকা দণ্ড দেওয়া হয়। চা পাতার প্যাকেটে মূল্য উল্লেখ না থাকায় এআরএল টি হাউসকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় ডাল ও মসলা জাতীয় পণ্যে রং ও ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে বিক্রি করছেন এবং অতিরিক্ত মূল্য নিচ্ছেন। জনস্বার্থে এসব অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এমডিআইএইচ/আরএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো রিকশাচালক ও আরোহীর
- ২ মার্চে সংক্ষিপ্ত বিচারে ৫৫২০ মামলা নিষ্পত্তি ডিএমপির
- ৩ বায়ুদূষণের শীর্ষে আজ থাইল্যান্ডের চিয়াং মাই, ঢাকা ১৮ নম্বরে
- ৪ কুমিল্লায় স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার
- ৫ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান পেতে যাচ্ছে চট্টগ্রাম: মেয়র শাহাদাত