ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা ঢাকায় পৌঁছেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম। এ সময় ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি উপস্থিত ছিলেন।

জেপিআই/ইএ