কামরাঙ্গীরচরে বাসায় ঝুলছিল তরুণীর মরদেহ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল/ফাইল ছবি
রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে জান্নাত ইসলাম (২০) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কামরাঙ্গীরচর থানাধীন আচার ওয়ালাঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল হক বলেন, খবর পেয়ে কামরাঙ্গীরচরের আচার ওয়ালাঘাট এলাকার একটি ভবনের দ্বিতীয় তলার কক্ষের খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে আমরা জানতে পেরেছি, জান্নাত মানসিক রোগী ছিলেন। গত রোববার (১৫ ফেব্রুয়ারি) কামরাঙ্গীরচরে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি দুধ খাওয়ার ইচ্ছার কথা জানান মায়ের কাছে। আজ মঙ্গলবার জান্নাতের মা দুধ কিনতে পাশের বাজারে যান। বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে জান্নাতকে ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এসআই সামিউল জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত জান্নাতের ভাই ওমর ফারুক জানান, সাড়ে আট মাস আগে আলি টুটুল নামের একজনের সঙ্গে বিয়ে হয় জান্নাতের। আগে টুটুলের নিজের ব্যবসা ছিল। বর্তমানে তিনি তার ভাইয়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। এ নিয়ে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির জেরে বাবার বাড়িতে চলে আসেন জান্নাত। স্বামীর মানসিক নির্যাতনের কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি ওমর ফারুকের।
কাজী আল আমিন/এমএমকে
সর্বশেষ - জাতীয়
- ১ বায়ুদূষণের শীর্ষে আজ থাইল্যান্ডের চিয়াং মাই, ঢাকা ১৮ নম্বরে
- ২ কুমিল্লায় স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার
- ৩ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান পেতে যাচ্ছে চট্টগ্রাম: মেয়র শাহাদাত
- ৪ ‘প্রধানমন্ত্রীর সঙ্গে বসে সিনেমা দেখলাম—ভালো লাগছে’
- ৫ শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে আজ বসছেন প্রধানমন্ত্রী