ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একাধিক বিদেশি মন্ত্রীর সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন একাধিক বিদেশি মন্ত্রী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে পৃথক বৈঠকে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমে সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যমমন্ত্রী নালিন্দা জয়াতিষা। এরপর সাক্ষাৎ করেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা।

jagonews24.comপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী/বিএনপির মিডিয়া সেল থেকে নেওয়া ছবি

এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কেএইচ/এমএমকে