ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

স্বাস্থ্যমন্ত্রী হলেন সরদার সাখাওয়াত হোসেন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:১১ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরদার সাখাওয়াত হোসেন বকুলকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং এম এ মুহিতকে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

নয়া স্বাস্থ্যমন্ত্রীর পরিচয় 
বীর মুক্তিযোদ্ধা সরদার শাখাওয়াত হোসেন বকুল নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য। ২০২৬ সালের আগেও ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির হয়ে নির্বাচিত হন তিনি।

সরদার শাখাওয়াত হোসেন বকুল ১৯৫১ সালে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামে ঐতিহ্যবাহী সরদার পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা সরদার আছমত আলী। তিনি চালাকচর উচ্চ বিদ্যালয়, নরসিংদী সরকারি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী।

রাজনৈতিক জীবনে প্রথমে ছাত্র ইউনিয়ন ও পরবর্তী সময়ে বিএনপির রাজনীতে যুক্ত হন। বর্তমানে নরসিংদী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সম্মানিত সদস্য, নরসিংদী জেলার মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি।

এসইউজে/এমএএইচ/