পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। বিদেশি কূটনীতিকদের মধ্যে তিনিই প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক বৈঠকে পররাষ্ট্র নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সকালে রাষ্ট্রদূত প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের দপ্তরে তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলোতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
এদিকে, একই দিনে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা জোরদার, জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং জ্বালানি খাতে বিনিয়োগ সম্প্রসারণের বিষয় গুরুত্ব পায় বলে জানা গেছে।
জেপিআই/ইএ
সর্বশেষ - জাতীয়
- ১ কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
- ২ কল্যাণপুরে কাউন্টার বন্ধের নোটিশ, সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছেন মালিকরা
- ৩ নারী হয়রানি প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে হবে বিশেষ সেল
- ৪ হাম যে পর্যায়ে আছে, কমতে সময় লাগবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ৫ তেলের জন্য হাহাকার, লাইনে পুড়ছে সময়, অপচয় হচ্ছে শত শত কর্মঘণ্টা