ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

মোহাম্মদপুরে বোরকা পরে এসে সমন্বয়ককে কুপিয়ে জখম

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরে বোরকা পরে এসে ইব্রাহিম নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের ময়ূর ভিলার পাশের ঢালে একটি চা দোকানে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার রাতে আল মদিনা টি স্টলে বসে চা খাচ্ছিলাম। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ৩-৪ জন দুর্বৃত্ত বোরকা পরে এসে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। তারা ইব্রাহিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে তার এক হাতের কনুই প্রায় বিচ্ছিন্ন করে ফেলে। হামলার পর তারা দ্রুত দৌড়ে পালিয়ে যায়। ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। ইব্রাহিম বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আমাদের টিম কাজ করছে। আশা করছি খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনতে পারব। 

টিটি/এমআরএম