ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

দুই সচিবের দপ্তর বদল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রশাসনে দুই সচিবের দপ্তর বদল করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

আরএমএম/একিউএফ