লালবাগে মুরগির দোকানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর লালবাগের নবাবগঞ্জ বাজারে মুরগির দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিহাব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শিহাব ওই দোকানের কর্মচারী ছিলেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টা ৩০ মিনিটের সময় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিহাবের ভগ্নিপতি সুজন মিয়া বলেন, শিহাব নবাবগঞ্জ বাজারে আমার মুরগির দোকানে কাজ করতো। রাতে দোকানের সকেট লাগাতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুৎস্পর্শে অচেতন হয়ে পড়ে। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, শিহাব শরীয়তপুরের নড়িয়া উপজেলাা রাজনগর গ্রামের মৃত হারুন ব্যাপারীর ছেলে। ঢাকায় লালবাগের নবাবগঞ্জ বাজারের একটি ভাড়া বাসায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/বিএ/এএসএম