স্পোর্টস ডিপ্লোম্যাসি কাজে লাগানো নিয়ে শামা-আমিনুলের আলোচনা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক/ছবি: সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে স্পোর্টস ডিপ্লোম্যাসিকে কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্যে সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ক্রীড়া বিনিময়, আন্তর্জাতিক অংশগ্রহণ এবং যৌথ উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের উপস্থিতি আরও শক্তিশালী করার সম্ভাবনা রয়েছে।
জেপিআই/এমএমকে
সর্বশেষ - জাতীয়
- ১ অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি প্রস্তুত, দুই হোটেলকে জরিমানা
- ২ ডিজিএফআই মহাপরিচালকের দায়িত্ব নিলেন কায়সার রশীদ চৌধুরী
- ৩ ১৯ মার্চ রাত থেকে ঈদের দিন পর্যন্ত মালবাহী ট্রেন চলাচল বন্ধ
- ৪ সংবিধান সংস্কার সভার শপথ না নেওয়া জনরায়ের প্রতি অশ্রদ্ধা: বদিউল আলম
- ৫ মুড়ি পরিবহনের আড়ালে গাঁজা ও ইয়াবা পাচারের চেষ্টা, হাতেনাতে ধরা যুবক