জঙ্গি অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে ৪ বাংলাদেশির কারাদণ্ড
বাংলাদেশে সশস্ত্র জঙ্গিবাদ চালাতে অর্থ দিয়ে সহায়তার অভিযোগে চার প্রবাসী বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছে সিঙ্গাপুরের আদালত। গত এপ্রিলে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার সিঙ্গাপুরের দৈনিক স্ট্রেইটস টাইমস এই তথ্য জানিয়েছে।
দণ্ডিতরা হলেন- মিজানুর রহমান (৩১), রুবেল মিয়া (২৬), মো. জাবাথ কায়সার ওরফে হাজি নুরুল ইসলাম সওদাগর (৩১) ও সোহেল হাওলাদার ওরফে ইসমাইল হাওলাদার (২৯)। গত ৩১ মে সিঙ্গাপুরের আদালতে চারজনই দোষ স্বীকার করেন। পরে দেশটির আদালত তাদের দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়।
স্ট্রেইটস টাইমস জানিয়েছে, ওই দলের নেতা মিজানুর রহমানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া সোহেলকে দুই বছর এবং বাকি দুজনকে ৩০ মাসের সাজা খাটতে হবে সিঙ্গাপুরে।
চারজনের সবাই কাজ নিয়ে সিঙ্গাপুরে গিয়ে জঙ্গিবাদে জড়িয়েছেন বলে দাবি পুলিশের। এদের মধ্যে মিজানুর এস-পাসধারী মাঝারি পর্যায়ের দক্ষ কর্মী। বাকিরা ওয়ার্ক পারমিটধারী আধাদক্ষ শ্রমিক হিসেবে সিঙ্গাপুরে ছিলেন।
এএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা
- ২ এবার স্বাধীনতা দিবসে কোনো আলোকসজ্জা করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র্যাব
- ৪ সেহরি করে এসে লাইনে দাঁড়িয়েছি, কখন তেল পাবো জানি না
- ৫ দুবাই ফেরত মেয়ের দেওয়া টাকা খরচ করায় ঝগড়া, অভিমানে মায়ের ‘আত্মহত্যা’