ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

সারাদেশে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর এ ভূ-কম্পন অনুভূত হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরা এবং রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৪।

আরও পড়ুন:

পশ্চিমবঙ্গের কলকাতায় ভূমিকম্প অনুভূত 

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জাগো নিউজকে এসব তথ্য জানান।

ফারজানা সুলতানা বলেন, ভূমিকম্প মাঝারি ধরনের। সাতক্ষীরার আশাশুনিতে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এটি ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ১৮৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে।

এদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩।

আরএএস/এসএনআর/জেআইএম