গুলিস্তানে সড়ক থেকে দুটি কাটা হাত উদ্ধার, আঙুলের ছাপে মিললো পরিচয়
পল্টন মডেল থানা/ ফাইল ছবি
রাজধানীর গুলিস্তানে এক যুবকের কাটা দুই হাত উদ্ধার করেছে পুলিশ। ভুক্তভোগীর দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। উদ্ধার দুই হাতের আঙুলের ছাপ নিয়ে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। ভুক্তভোগীর নাম ওবায়দুল্লাহ (৩০), বাড়ি নরসিংদীতে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
উঠানে দাদির, সরিষা ক্ষেতে নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার
ট্রেনের ধাক্কায় চূর্ণবিচূর্ণ ট্রাক ছিটকে পড়লো ঘরের ওপর, শিশুসহ আহত ২
তিনি বলেন, আজ গুলিস্তানে স্টেডিয়াম মার্কটের এক এবং ৪ নম্বর গেটের মাঝামাঝি মার্কেটের সামনের রাস্তার পাশ থেকে দুটি কাটা হাত উদ্ধার করা হয়। আঙুলের ছাপ থেকে তার পরিচয় শনাক্ত হয়েছে। তবে ভুক্তভোগীর দেহের বাকি অংশ এখনো উদ্ধার হয়নি। দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
ভুক্তভোগী ওবায়দুল্লাহর বাড়ি নরসিংদী, তার হাত দুটি গুলিস্তানে কীভাবে এলো এবং এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পল্টন থানার ওসি।
টিটি/কেএসআর