চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
ধর্ষণ মামলা আসামি জাকারিয়া, ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকা থেকে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জাকারিয়া ওরফে আকাশকে (২২) গ্রেফতার করেছে র্যাব-৭।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে আকমল আলী রোডের গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের বন্দর থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার আসামি জাকারিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
জাকারিয়া নগরের বন্দর থানার কলসীদিঘীর পাড় এলাকার বাসিন্দা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে জাকারিয়াকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআরএএইচ/এসএনআর
সর্বশেষ - জাতীয়
- ১ কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় আহত চার বাংলাদেশির পরিচয় মিলেছে
- ২ ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ
- ৩ পুরস্কার নেবো, সেটা প্রধানমন্ত্রীর হাত থেকেই নিতে চাই: কবি মোহন রায়হান
- ৪ রূপনগরে দারোয়ানকে পিটিয়ে গ্রেফতার বাড়িওয়ালা
- ৫ বিকেলে মদিনা, সন্ধ্যায় জেদ্দা যাবে বিমানের ফ্লাইট