দোহায় বাংলাদেশ দূতাবাস আজ বন্ধ, ই-পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
ইরান-ইসরায়েল চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে আজ রোববার (১ মার্চ) কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকবে। সেজন্য আজ যেসব প্রবাসী বাংলাদেশির ই-পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তা স্থগিত করা হয়েছে।
দোহার বাংলাদেশ দূতাবাস এক বার্তায় বলেছে, ইরান-ইসরায়েল চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিতকরণের জন্য কাতার সরকারের নির্দেশনা অনুযায়ী, ১ মার্চ দূতাবাস বন্ধ থাকবে।
যেসব সেবাপ্রার্থীর ১ মার্চ ই-পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট শিডিউল পরে জানানো হবে।
জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৪ ৩৩৬৬২০০০ এবং ই-মেইল [email protected] এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
জেপিআই/এমআইএইচএস
সর্বশেষ - জাতীয়
- ১ ঈদের পর সারাবছর ধরে হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ
- ২ ঢামেকের বিশ্রামাগারের পেছনে পড়ে ছিল নারীর মরদেহ
- ৩ প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী
- ৪ কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় আহত চার বাংলাদেশির পরিচয় মিলেছে
- ৫ ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ