ইমাম-মুয়াজ্জিন
সম্মানী দেওয়ার প্রলোভনে প্রতারণা, আর্থিক লেনদেনে সাবধান করল ইফা
সম্মানী দেওয়ার প্রলোভনে প্রতারণা, আর্থিক লেনদেনে সাবধান করল ইফা/ফাইল ছবি
খতিব ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার নামে প্রতারণা হতে সাবধান থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। রোববার (১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারকচক্র ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে সম্মানী দেওয়ার প্রলোভন দেখিয়ে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের বিভ্রান্ত করছেন। এই প্রতারকচক্র সম্মানী পেতে বিকাশ, নগদ কিংবা রকেটে অর্থ পাঠানো কিংবা ক্রেডিট কার্ডের নম্বর দেওয়ার জন্য জনসাধারণকে প্রলুব্ধ করছে।
এ বিষয়ে প্রকৃত তথ্য হলো- সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার বিষয়টি কীভাবে বাস্তবায়ন করা যায় সেলক্ষ্যে কর্মপরিকল্পনা তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে বিদ্যমান মসজিদের সংখ্যা এবং এসব মসজিদে কর্মরত খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের তথ্য সংগ্রহের বিষয়ে এ কমিটিকে সহযোগিতা করছে। এ সহযোগিতার অংশ হিসেবে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। এমন তথ্য সংগ্রহ ভাতা বা সম্মানী দেওয়ার নিশ্চয়তা বহন করে না।
এ বিষয়ে সতর্ক থাকা এবং প্রতারক চক্রের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে।
এমইউ/এমআরএম
সর্বশেষ - জাতীয়
- ১ চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার
- ২ ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও
- ৩ বিমানবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের উদ্বোধন
- ৪ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
- ৫ প্রবাসীদের ৬ মার্চের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা-টিকার রিপোর্ট পাঠাতে হবে