চট্টগ্রামে ৫ হাজার ইয়াবাসহ দুজন আটক
চট্টগ্রাম নগরের খুলশী থানার দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে সিএমপির মহানগর গোয়েন্দা উত্তর বিভাগ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন- মো. রাসেল (২৯) ও মোফাজ্জল হোসেন (৬২)।
বুধবার (৪ মার্চ) ভোর পৌনে চারটার দিকে কে স্কয়ার কনভেনশন হলের বিপরীতে গ্রিন লাইন বাস কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হলে তারা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা তাদের আটক করেন।
তল্লাশি করে রাসেলের কাছ থেকে তিন হাজার ও মোফাজ্জলের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
এমআরএএইচ/এমকেআর
সর্বশেষ - জাতীয়
- ১ র্যাবের অভিযান: চকবাজারে ৭ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা
- ২ নির্বাচন এত অবাধ-শান্তিপূর্ণ হবে ভাবেনি যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
- ৩ ২০ দিন পর সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ
- ৪ মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশের অর্থনীতি চাপে পড়বে
- ৫ ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা