ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ট্রেনে ঈদযাত্রা: ১৭ মার্চের টিকিট মিলবে শনিবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:২৭ পিএম, ০৬ মার্চ ২০২৬

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এই কার্যক্রম শুরু হয়েছে ৩ মার্চ। এরই ধারাবাহিকতায় শনিবার (৭ মার্চ) বিক্রি হবে ১৭ মার্চের টিকিট।  

এছাড়া বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে। ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুয়ায়ী যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হচ্ছে।

এনএস/ইএ