ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

লালবাগে বাসায় ঝুলছিলেন গৃহবধূ

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১৭ পিএম, ০৭ মার্চ ২০২৬

রাজধানীর চকবাজার থানার লালবাগের একটি বাসা থেকে রিপা আক্তার (২২) নামের এক গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার (৭ মার্চ) দুপুর দুইটার দিকে লালবাগের হরনাথ ঘোষ লেনের একটি ভবনের তৃতীয় তলার বাসায় এ ঘটনা ঘটে। রিপা আক্তার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর এলাকার সৈয়দ আলীর মেয়ে।

নিহত রিপার স্বামী আরিফ শেখ জানান, ছয় বছর আগে তাদের বিয়ে হলেও কোনো সন্তান নেই। গতকাল শুক্রবার (৬ মার্চ) কাজের উদ্দেশে বাসা থেকে বের হন আরিফ। এরই মধ্যে মার্কেটে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন রিপাও। পরে আরিফ রাস্তায় দেখতে পান, অন্য এক ছেলের সঙ্গে রিকশায় ঘুরছেন রিপা। পরে বিষয়টি শাশুড়িকে জানান আরিফ। আজ সকালে রিপাকে বাসায় রেখে কাজে বের হন আরিফ। দুপুরের দিকে বাসায় ফিরে স্ত্রীকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে ঝুলতে দেখেন তিনি। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে রিপাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এমএমকে