ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

তারেক রহমানের প্রতিশ্রুতিতে শুরু হলো মহাখালী মন্দিরের সংস্কার কাজ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৫ পিএম, ০৭ মার্চ ২০২৬

রাজধানী মহাখালীর ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা কালি মন্দির সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ মার্চ) মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের সামনে সংস্কার কাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন।

মহাখালী এলাকাটি ঢাকা-১৭ আসনের আওতাধীন। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে এই মন্দিরটি সংস্কার ও মন্দির প্রাঙ্গণে একটি নতুন নাট্যমন্দির নির্মাণে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ওই আসনে নির্বাচনে জয় পেয়ে সরকার গঠনের এক মাস না পেরোতেই ওই মন্দিরের কাজের উদ্বোধন করে সিটি করপোরেশন। এ সংস্কার কাজে অর্থায়ন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

jagonews24

উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে ধর্মীয় উপাসনালয়গুলোর সমস্যা সমাধান করতে সরকার ও প্রশাসন আন্তরিক।’

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বলেন, ‘আমরা সব ধর্মের স্বাধীনতা বিশ্বাস করি। বিএনপি কখনও আপনাদের সংখ্যালঘু বলেনি। আমরা সবাই এ দেশের নাগরিক।’

jagonews24

আব্দুস সালাম বলেন, ‘প্রধানমন্ত্রীর এই সিটে কাজ না করে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। ঢাকা-১৭ একটি মডেল নির্বাচনি এলাকা হবে। তারেক রহমানের প্ল্যান আছে, সেগুলো বাস্তবায়ন হলে সব কিছুর চিত্র পাল্টে যাবে।’ 

এমএমএ/এমআরএম