ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

বিশেষ অভিযানে ‌‘বার্গার বাবু’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ০৮ মার্চ ২০২৬

রাজধানীর ধানমন্ডি মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামি মো. জাহিদুল ইসলাম বাবু ওরফে বার্গার বাবুকে (৩৫) গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।

রোববার (৮ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ধানমন্ডি মডেল থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (৭ মার্চ) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে ধানমন্ডি মডেল থানার ৮ নম্বর রোডস্থ শেখ জামাল মাঠের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে জাহিদুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাহিদুল ইসলাম বাবু একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামি। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমআরএম