জেনেভা ক্যাম্পে চারতলা ভবনে অগ্নিকাণ্ড
ফাইল ছবি
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে একটি চারতলা ভবনে আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
রোববার (৮ মার্চ) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে একটি চারতলা ভবনের চারতলায় বাসা-বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। আমরা ৮টা ৮ মিনিটে আগুনের খবর জানতে পেরে ৮টা ১৭ মিনিট নাগাদ ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। রাত সাড়ে ৮টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা।
কেআর/এমআইএইচএস