ইরান যুদ্ধ
দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে
ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে/ছবি-সংগৃহীত
ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৯ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস ইকে ৫৮২ নম্বর ফ্লাইটযোগে ঢাকা পৌঁছাছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক আহমেদ আলীর মরদেহ গ্রহণ করতে ঢাকা এয়ারপোর্টে উপস্থিত ছিলেন।
এ সময় দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
জেপিআই/এমআরএম