সংসদীয় সভায় বসেছে বিরোধীদল
জাতীয় সংসদ ভবন/ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে বৃহস্পতিবার (১২ মার্চ)। তার আগে আজ বসেছে বিরোধীদলের সংসদীয় সভা।
বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদে বিরোধীদলের সভাকক্ষে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই সভা শুরু হয়েছে।
বেলা সোয়া ১১টার দিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, চলমান এ সভায় আগামীকাল জাতীয় সংসদের অধিবেশনে বিরোধীদলের অংশগ্রহণ, ডেপুটি স্পিকার পদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে।
সভা শেষে ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন
সংসদে প্রথম অধিবেশনে এবার স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন হবে যেভাবে
রাষ্ট্রপতি থেকে হুইপ, আলোচনায় যারা
১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ সদস্যদের শপথের মধ্যদিয়ে কার্যকর হয়েছে জাতীয় সংসদ। ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরই তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বিএনপি জোট।
অন্যদিকে, সংসদীয় টিমের বৈঠকে জামায়াতে ইসলামী-এনসিপি জোট জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচিত করেছেন।
আরএএস/ইএ
সর্বশেষ - জাতীয়
- ১ উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছেন
- ২ দুদকের বিদায়ী চেয়ারম্যানের পিএসকে খাদ্য মন্ত্রণালয়ে বদলি
- ৩ ড্যাপ বাস্তবায়নে কমছে ফ্ল্যাটের সংখ্যা, মন্ত্রীর কাছে রিহ্যাবের উদ্বেগ
- ৪ ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি
- ৫ শাহজালালের থার্ড টার্মিনাল ৯ মাসের মধ্যে চালুর আশা প্রতিমন্ত্রীর