ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১০:০২ এএম, ১৬ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (সোমবার) সকালে দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে ঢাকা ত্যাগ করেছেন।

সোমবার (১৬ মার্চ) সকাল ৮টা ৫৩ মিনিটে প্রধানমন্ত্রী ঢাকার গুলশানে তার বাসভবন থেকে বের হন। পরে সকাল ৯টা ৬ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি গেট দিয়ে প্রবেশ করেন।

দিনাজপুরের কাহারোল উপজেলায় একটি খাল খনন কর্মসূচির উদ্বোধনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে আজ রাত সাড়ে ৯টার দিকে তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

কেএইচ/এএমএ